1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
অসহায় মানুষের মুখে হাসি,স্বস্তি হিন্দু সম্প্রদায়ের মধ্যে সরকারি দপ্তর পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, সেবার মানোন্নয়নে নির্দেশনা ঘা শুকানোর আগেই যেন নতুন ঘা তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে গাবুরায়। শ্যামনগরের বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি। কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি; মাসুদ রানা মনা সভাপতি, আবিদ হোসেন সম্পাদক সাতক্ষীরায় জামায়াতের দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি সঞ্জিব হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি, মামলা দায়েরের পর গ্রেপ্তার একজন পাটকেলঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের দোয়া কামনা

অসহায় মানুষের মুখে হাসি,স্বস্তি হিন্দু সম্প্রদায়ের মধ্যে

  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করলেন সাতক্ষীরা সদর এমপি মুহা: আব্দুল খালেক

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক তাঁর ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক এবং বিভিন্ন মসজিদের সংস্কারের জন্য অনুদানপত্র বিতরণ করেছেন।
রোববার (৫ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তন (ডিজিটাল কর্নার) প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি অনুদানের চেক বিতরণ করেন।
পরে সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ১০টি মসজিদের সভাপতি ও প্রতিনিধিদের হাতে প্রতিটি মসজিদের সংস্কারের জন্য ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার অনুদানপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, বিএনপি নেতা আব্দুস সামাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুদান পেয়ে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা অলকা বলেন, “আগে কখনো এ ধরনের সহায়তা পাইনি। অনুদান পেয়ে খুব ভালো লাগছে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের কল্যাণে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।