1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দুই দফা দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‍্যালি করেছেন সাতক্ষীরা জেলার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে কর্মচারীদের একটি বিশাল বিক্ষোভ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং: বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল, রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সারাদিন অফিসে কাজ করেও মাসে মাত্র ৪,৪৬০ টাকা বেতন পাই, যা দৈনিক হিসেবে মাত্র ১৫০ টাকা। বর্তমান বাজারের যে পরিস্থিতি, তাতে এই সামান্য টাকায় পরিবার ও ফ্যামিলি চালানো আমাদের জন্য চরম কষ্টকর হয়ে পড়েছে। সরকারি দপ্তরে চাকরি করেও আমাদের শ্রমের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা এই বৈষম্যের শিকার হলেও কর্তৃপক্ষ আমাদের দিকে কোনো নজর দিচ্ছে না।”

বক্তারা আরও জানান, এর আগে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ‘কলম ধর্মঘট’ পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী আজ রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

আন্দোলনকারীদের ২ দফা দাবি হলো: ১. বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন-ভাতা ন্যূনতম তিনগুণ বৃদ্ধি করতে হবে। ২. এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশের ৮,৫০০টি শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। দেশের ডাক সেবা সচল রাখতে এবং সাধারণ কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের শীর্ষ মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।