1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরায় জামায়াতের দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

#নেতৃত্বের মূল ভিত্তি হলো সততা, জবাবদিহিতা ও জনকল্যাণে নিবেদিত মানসিকতা: এমপি মুহা: ইজ্জত উল্লাহ
#সৎ, দক্ষ ও জনমুখী নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে: এমপি মুহা: আব্দুল খালেক|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ বলেন, নেতৃত্বের মূল ভিত্তি হলো সততা, জবাবদিহিতা ও জনকল্যাণে নিবেদিত মানসিকতা। সমাজ ও রাষ্ট্র গঠনে আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। তিনি দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ‘লিডারশিপ ট্রেনিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের মুন্সিপাড়ায় অবস্থিত কাজী শামসুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক বলেন, দক্ষ, সৎ ও জনমুখী নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, একজন নেতৃত্বদানকারী ব্যক্তির মধ্যে নৈতিকতা, আত্মত্যাগ, যোগ্যতা ও সেবার মানসিকতা থাকতে হবে। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করাই একজন প্রকৃত নেতার দায়িত্ব।
কর্মশালার উদ্বোধন করেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক। শুরুতে খুলনা অঞ্চলের টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার এমপি পবিত্র কুরআনের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের আলোকে দারসুল কুরআন পেশ করেন।
দিনব্যাপী কর্মশালায় নেতৃত্বের গুণাবলি, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, স্থানীয় সরকারের সুযোগ-সুবিধা অর্জনের কৌশল, নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন, প্রচার কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার এবং জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন মাস্টার শফিকুল আলম, মাওলানা আব্দুর রহীম, মাওলানা আজিজুর রহমান, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি এবং অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ এমপি। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার আমীর, সভাপতি, সেক্রেটারি এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে। তারা জানান, কর্মশালায় আলোচিত বিষয়গুলো ভবিষ্যতে সাংগঠনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনায় বাস্তবভিত্তিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।