1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, চাঁদা দাবির দাবি অর্থের অভাবে থমকে গেছে বাহারুল শেখের চিকিৎসা—না খেয়ে দিন পার করছেন ছোট বাচ্চা মানবিক সহায়তার আবেদন জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত অসহায় মানুষের মুখে হাসি,স্বস্তি হিন্দু সম্প্রদায়ের মধ্যে সরকারি দপ্তর পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, সেবার মানোন্নয়নে নির্দেশনা ঘা শুকানোর আগেই যেন নতুন ঘা তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে গাবুরায়। শ্যামনগরের বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি। কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি; মাসুদ রানা মনা সভাপতি, আবিদ হোসেন সম্পাদক সাতক্ষীরায় জামায়াতের দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত

অর্থের অভাবে থমকে গেছে বাহারুল শেখের চিকিৎসা—না খেয়ে দিন পার করছেন ছোট বাচ্চা মানবিক সহায়তার আবেদন

  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার তালা উপজেলার আটারই গ্রামের বাসিন্দা মোঃ বাহারুল শেখ (পিতা: ইমান আলী শেখ) দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দারিদ্র্যের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের খরচ বহন করতে না পেরে তিনি এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ফুসকুড়ির মতো ক্ষত দেখা দেয়। বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসার ব্যয় ও প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করার মতো সামর্থ্য পরিবারের নেই।
এদিকে দুই কন্যা সন্তান নিয়ে বাহারুল শেখের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে। স্বজনদের দাবি, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা না গেলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।
এ অবস্থায় বাহারুল শেখের পরিবার সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, প্রবাসী এবং সকল সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতার আন্তরিক আবেদন জানিয়েছে। তাদের বিশ্বাস, সবার সামান্য সহযোগিতাই বাহারুল শেখের চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হবে এবং একটি পরিবারকে নতুন করে বাঁচার আশা এনে দেবে।
সহযোগিতার জন্য যোগাযোগ ও নগদ/বিকাশ নম্বর:
📞 ০১৩৫২-৩০৫৭৩৩ (বাহারুল শেখের ভাই)
মানবিক আবেদন:
“একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে আপনার সামান্য সহায়তাও হতে পারে বড় আশীর্বাদ। আসুন, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।