1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কলকাতার হোটেলে আগুনে কালিগঞ্জের দুই বাসিন্দার মৃত্যু সাতক্ষীরায় ২২ আগস্ট হাজী সম্মেলন উপলক্ষে হাজী কল্যাণ সংস্থার প্রস্তুতি সভা অনুষ্ঠিত এলজি এম্বাসেডর ২০২৬ মনোনীত হয়েছে শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় আটুলিয়ায় বিএনপির সমাবেশে জামায়াতের নেতাকর্মী যোগদানের দাবি নিয়ে বিভ্রান্তি সাতক্ষীরায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ। আশাশুনিতে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার নিষিদ্ধ লীগের বিরুদ্ধে বিক্ষোভ করায় জুলাই যোদ্ধা মুজাহিদকে প্রাণনাশের হুমকির অভিযোগ সাতক্ষীরায় যুবকদের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি :

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা অফিসের উপপরিচালক আফরুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নাজমুন নাহার,সাবেক ফিফা রেপারী তৈয়েব হাসান বাবু, পৌর জামায়াতে সেক্রেটারী খোরশেদ আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।