1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, চাঁদা দাবির দাবি অর্থের অভাবে থমকে গেছে বাহারুল শেখের চিকিৎসা—না খেয়ে দিন পার করছেন ছোট বাচ্চা মানবিক সহায়তার আবেদন জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত অসহায় মানুষের মুখে হাসি,স্বস্তি হিন্দু সম্প্রদায়ের মধ্যে সরকারি দপ্তর পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, সেবার মানোন্নয়নে নির্দেশনা ঘা শুকানোর আগেই যেন নতুন ঘা তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে গাবুরায়। শ্যামনগরের বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি। কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি; মাসুদ রানা মনা সভাপতি, আবিদ হোসেন সম্পাদক সাতক্ষীরায় জামায়াতের দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, চাঁদা দাবির দাবি

  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি, শ্যামনগর

সাতক্ষীরার শ্যামনগরে এক জুয়েলারি ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী বিকাশ ঘোষ (৪৬) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নকিপুর বাজারে জুয়েলারি ব্যবসা করে আসছেন। তাঁর অভিযোগ, নকিপুর এলাকার বাসিন্দা মো. আরজু গাজী (৩০) কিছুদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুন রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে মোটরসাইকেল মেরামত শেষে জে.সি. কমপ্লেক্সসংলগ্ন প্রধান সড়কে পৌঁছালে আরজু গাজী তাঁর পথরোধ করেন। এ সময় চাঁদার টাকা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাঁকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিকাশ ঘোষের দাবি, হামলার সময় তাঁকে শ্যামনগরে ব্যবসা করতে হলে নিয়মিত চাঁদা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি বিষয়টি কাউকে জানানো বা থানায় অভিযোগ করলে তাঁকে হত্যার, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের এবং বাজারে ব্যবসা করতে না দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে নিজের ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. আরজু গাজীর বক্তব্য জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।