1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ভুক্তভোগী পরিবারের সঠিক বিচারের প্রত্যাশা আশাশুনি থানায় নতুন তদন্ত ওসি হিসেবে সঞ্জয় কুমার দাস এর যোগদান। শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্যামনগরে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ আশাশুনির প্রতাপনগর-রুইয়ারবিল-শুভাদ্রকাঠি- চাকলা সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে হাজারো মানুষ।। দ্রুত সংস্কারের দাবি আশাশুনিতে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে ধান বীজ ও জৈবসার বিতরণ বসতবাড়ির পাশের পোল্ট্রি খামার! তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ কালিগঞ্জের সেতা গ্রামের মাহফুজার পরিবার কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান সাতক্ষীরায় নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান

শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার জনাব মিজ শামসুজ্জাহান কনক।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. আব্দুর রহমান। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড. প্রতাপ কুমার রায়, আল মোকাররম বিল্লাহ, আলাউদ্দীন, জি. এম. বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে নারিকেল, কদবেল, অর্জুন, জাম ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে আরও সবুজায়নের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।