1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ শ্যামনগরে সাংবাদিককের জমি দখল সহ মিথ্যা মামলায় ফাসানোর হুমকির অভিযোগ দিরাইয়ে ১৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন সুপেয় পানির সংকট মোকাবিলায় শ্যামনগরে ৩১৭ পরিবারকে বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক দিচ্ছে ইসলামিক রিলিফ ভূমি দস্যু,চাঁদাবাজ হাসু’র অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে শ্যামনগরে মানববন্ধন আশাশুনি সদরে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তোর মিটার নিয়ে যা, মোর মিটার দিয়ে যা, দাবিতে সমাবেশ গণমিছিল স্মারকলিপি পেশ সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনিতে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে ধান বীজ ও জৈবসার বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আশাশুনি প্রতিনিধি।

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা,বন্যা ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংগঠন লিডার্স জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে লবণ,খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং জৈবসার বিতরণ করেছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ ধান বীজ ও জৈব সার বিতরণ করা হয়।(CARE) প্রকল্পের আওতায় প্রকল্পটি ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মোঃ আল মামুন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (এস এ এও) মোঃ তরিকুল ইসলাম,সদর ইউনিয়ন ও শোভনালর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা দ্যুতি কৃষ্ণ ও মোঃ মারুফ হোসেন।
অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন লিডার্স-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মঞ্জুরুল হক।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স-এর প্রজেক্ট অফিসার মোঃ মনিরুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার মো. ফয়সাল হাসান,ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আব্দুল্লাহ, সুমিত্রা মল্লিক ও উপকারভোগী কৃষকবৃন্দ।

লিডার্স-এর (CARE) প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে খুলনা ও সাতক্ষীরা জেলার বটিয়াঘাটা, শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৩৫০ জন জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকের মাঝে ৩,৫৪০ কেজি লবণ ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং ৩,৫৪০ কেজি জৈবসার বিতরণ করা হবে।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।