1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ শ্যামনগরে সাংবাদিককের জমি দখল সহ মিথ্যা মামলায় ফাসানোর হুমকির অভিযোগ দিরাইয়ে ১৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন সুপেয় পানির সংকট মোকাবিলায় শ্যামনগরে ৩১৭ পরিবারকে বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক দিচ্ছে ইসলামিক রিলিফ ভূমি দস্যু,চাঁদাবাজ হাসু’র অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে শ্যামনগরে মানববন্ধন আশাশুনি সদরে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তোর মিটার নিয়ে যা, মোর মিটার দিয়ে যা, দাবিতে সমাবেশ গণমিছিল স্মারকলিপি পেশ সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার জনাব মিজ শামসুজ্জাহান কনক।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. আব্দুর রহমান। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড. প্রতাপ কুমার রায়, আল মোকাররম বিল্লাহ, আলাউদ্দীন, জি. এম. বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে নারিকেল, কদবেল, অর্জুন, জাম ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে আরও সবুজায়নের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।