ভরুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা বাজারে মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ অক্টোবর, ২০২৬) বিকাল ৪ টায় শ্যামনগর থানার আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সফিউল ইসলাম পাটোয়ারী। ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জি. এম. লিয়াকত আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব মো: রফিকুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২৪ এর সাংবাদিক রুহুল আমিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। সভায় বক্তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক অপরাধ দূরীকরণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।