1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে জমি বিরোধের জেরে হামলা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আশাশুনি ওসির সঙ্গে বড়দল জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন কলারোয়ায় দাখিল মাদ্রাসায় নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, ডিজি দপ্তরে আবেদন সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের জানাযা অনুষ্ঠিত বাঁশতলা বাজারে কাপড়ের দোকানে লুটপাটের অভিযোগ পুলিশের অভিযানে উদ্ধার ২৩ বস্তা মালামাল । সাতক্ষীরার ইন্দ্রীরা গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত, স্ত্রীর শীলতাহানীর অভিযোগ

শ্যামনগরে জমি বিরোধের জেরে হামলা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

১আশিকুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মোজাম মিস্ত্রি (নাম বয়স জানা যায়নি) মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর সেতুর ওপর হামলার শিকার হন তিনি।

নিহত মোজাম মিস্ত্রির ছেলে তোজাম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর বাবা প্রতিদিনের মতো শ্যামনগর থেকে গৌরীপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে গোপালপুর সেতুর ওপর পৌঁছালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান। এ সময় দা দিয়ে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি লাঠি ও রড দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে মৃত ভেবে পাশের খালে ফেলে রেখে চলে যান হামলাকারীরা বলে অভিযোগ করেন তোজাম।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

তোজামের অভিযোগ, হামলায় ইস্রাফিল মিস্ত্রির ছেলে বিজয়, ওমর মিস্ত্রির ছেলে আবুজার, হাসেম মিস্ত্রির ছেলে সাগরসহ সাত থেকে আটজন অংশ নেন। দীর্ঘদিন ধরে তাঁর বাবার সঙ্গে ইস্রাফিল মিস্ত্রির জমি নিয়ে বিরোধ চলছিল।

স্থানীয়দের ভাষ্য, ইস্রাফিল মিস্ত্রি আওয়ামী লীগের নেতা। তাঁকে পুলিশ গ্রেপ্তার করার ঘটনায় মোজাম মিস্ত্রিকে তথ্যদাতা সন্দেহে হামলা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।