1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সাতক্ষীরায় ৫০০ অতিথির ভোজ পণ্ড: বাল্যবিয়ে বন্ধ, চাচাকে জরিমানা, মেয়ে নিয়ে পালালেন বাবা-মা সাতক্ষীরায় রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে জামায়াতের ২নং ওয়ার্ড কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন শারদীয় উৎসব উপলক্ষে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সনাতন সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে ভ্যান চোরসহ গ্রেপ্তার-৩ শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা ও দেবহাটা সংবাদদাতা:

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন আলহাজ্ব মোঃ ফারুক হোসেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের হাতে হাত রেখে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

আলহাজ্ব মোঃ ফারুক হোসেন সাতক্ষীরা জেলার বকচরা গ্রামের বাসিন্দা। তিনি এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর কার্ডধারী সদস্য ছিলেন। দলটির পক্ষ থেকে তিনি চেয়ারম্যান পদেও প্রার্থী হয়েছিলেন।

শুক্রবার দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে তাঁর যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না এবং নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।