সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা জামায়াতের আয়োজনে দিনব্যাপী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুরে এ সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কালিগঞ্জ, শ্যামনগর, আশাশুনি ও দেবহাটা উপজেলার ৪০টি ইউনিয়নের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা অঞ্চলের টিম সদস্য এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাঃ রবিউল বাশার।
সমাবেশ ও শিক্ষা বৈঠক পরিচালনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
দিনব্যাপী এ আয়োজনে দারসুল কুরআন, সংগঠন পরিচালনার পদ্ধতি, জনশক্তির নিষ্ক্রিয়তা, সাংগঠনিক সমস্যা চিহ্নিতকরণ ও তা প্রতিকারের উপায় এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, দায়িত্বশীলদের ভূমিকা আরও কার্যকর করা এবং সাংগঠনিক কার্যক্রমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।