1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ইউপি সদস্যের অভিজ্ঞতা নিয়ে আটুলিয়ায় চেয়ারম্যান পদে লড়বেন সৈয়দ কামাল রমজাননগরে সুপেয় পানি সংকট নিরসন ও রাস্তা-ঘাটের উন্নয়নে অগ্রাধিকার দিতে চান আবির হাসান পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ কালিঞ্চীতে কমছে বাগদা চিংড়ি উৎপাদন ঘের বদলে ধান ও শাকসবজি চাষের দাবি স্থানীয়দের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে -হুইপ দুলু প্রতাপনগরে বৈদ্যুতিক শকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু সরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও নির্লজ্জভাবে দলীয়করণ শুরু করছে:এমপি ইজ্জত উল্লাহ সাতক্ষীরায় ৫০০ অতিথির ভোজ পণ্ড: বাল্যবিয়ে বন্ধ, চাচাকে জরিমানা, মেয়ে নিয়ে পালালেন বাবা-মা সাতক্ষীরায় রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে জামায়াতের ২নং ওয়ার্ড কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

পার্বতীপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের রাবেয়ার মোড়-সোনাপুকুর নয়া মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের অসীম চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে স্থানীয় আজিজুল মাস্টারের বসতবাড়ির পাশের রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসার জন্য প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে পাশের একটি ধানখেতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পার্বতীপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করা হয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, নিহত শিক্ষকের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।