1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
২২ বছরে দৈনিক আলোর পরশ, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক, উপকূলজুড়ে জেলেদের স্বস্তি ও আনন্দ জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ *সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদিয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ* কথায় নয় কাজে প্রমাণ দিতে চাই মৌমি কুইন সাথী আশাশুনিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল। ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নিন্দা সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আট মুন্সিগঞ্জে স্বচ্ছতা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিতে চান আব্দুল মজিদ

২২ বছরে দৈনিক আলোর পরশ, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোটার: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল সাংবাদিকতা ও পাঠকের আস্থা অর্জনের ধারাবাহিকতায় ২১ বছর পেরিয়ে ২২তম বছরে পদার্পণ করেছে সাতক্ষীরার পাঠকপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক আলোর পরশ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে মিলিত হন রাজনৈতিক নেতা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের পাকাপুলের মোড়স্থ পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক আলোর পরশের নির্বাহী সম্পাদক অধ্যাপক ওবায়দুল্লাহর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লারে সাধারণ সম্পাদক আবদুল বারী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসান, দৈনিক হৃদয় বার্তার সম্পাদক মোশাররফ হোসেন, দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক যুগের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আবদুল আলিম এবং দৈনিক সাতক্ষীরা খবরের সম্পাদক আবুবক্কার সিদ্দিক আলোর পরশের বার্তা সম্পাদক মুহা: জিল্লুর রহমান ও এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজীব । এ ছাড়া উপস্থিত ছিলেন পত্রদূতের বার্তা সম্পাদক শহিদুল ইসলাম , দৈনিক দৃষ্টিপাতের স্টাফ রিপোর্টার আবু ইদ্রিস, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি কামরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি অঅবু জাহিদ ডাবলু বলেন, সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের দর্পণ এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দৈনিক আলোর পরশ দীর্ঘ ২১ বছর ধরে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছে।
প্রধান বক্তা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বলেন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থের প্রতি দায়বদ্ধতা এবং সমাজের অসংগতি তুলে ধরার মধ্য দিয়ে একটি সংবাদপত্র মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। দৈনিক আলোর পরশ ভবিষ্যতেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে সাংবাদিকতার এই ইতিবাচক ধারা অব্যাহত রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, নতুন বছরে পাঠকের প্রত্যাশা পূরণ এবং সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।
আলোচনা সভা শেষে অতিথি ও সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা দৈনিক আলোর পরশের দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং পত্রিকাটির সঙ্গে নিজেদের শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় করেন।
২১ বছরের অভিজ্ঞতা ও অর্জনকে সঙ্গী করে নতুন বছরে পাঠকের আস্থা ধরে রাখা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল সাংবাদিকতার ধারাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।