1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে যুবলীগের ব্যানারে রাতে মশাল মিছিল সাতক্ষীরা সদরের ধুলিহরের চাঁদপুর মালির মোড়ে মারধরের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি সৌরভের সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার গৃহবধুকে পিটিয়ে রক্তাত্ত্ব করলো দেবর শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত ২২ বছরে দৈনিক আলোর পরশ, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আশাশুনি সরকারি কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবস উদযাপন কমিটির আহবায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,শিক্ষক পরিষদ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রবিউল ইসলাম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আবু বকর সিদ্দিক ও গীতা পাঠ করেন একই শ্রেণির প্রেমা তরফদার। এরপর দিবসের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন,উদযাপন কমিটির আহবায়ক জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সজল কুমার আঢ্য,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান আঃ মালেক,ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক খাদিজা খাতুন,দর্শন বিভাগের প্রভাষক মাসুদুর রহমান, একাদশ শ্রেণির শিক্ষার্থী তোয়া ও নেহা। সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক শিরিন বাহার যুথি ও শিক্ষার্থী অর্মিতা সোম। সবশেষে রচনা প্রতিযোগিতায় ১ম রচনা সরকার (একাদশ),২য় সুমনা খাতুন (একাদশ) ও ৩য় স্থান অধিকারী অর্মিতা সোমকে পুরস্কৃত করা হয়। এছাড়া বাদ জোহর কলেজ জামে মসজিদে বিশেষ দোয়ানুষ্ঠান করা হয়।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।