1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে উপকূলীয় যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরায় জামায়াতের জনসভা নূরনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাঁশদহায় অসহায় পরিবারকে সেলাই মেশিন উপহার দিল জামায়াতে ইসলামী সাতক্ষীরা মেডিকেল কলেজের হিসাব রক্ষক দুর্নীতিবাজ আক্তারের বদলির ২৪ ঘণ্টা না পেরুতেই স্বপদে বহাল তালায় মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু শ্যামনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার, জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে পুলিশের অভিযান দুর্নীতির মাস্টার মাইন্ড কালীগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত শ্যামনগরে নূরনগর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তার আর নেই

সাতক্ষীরা মেডিকেল কলেজের হিসাব রক্ষক দুর্নীতিবাজ আক্তারের বদলির ২৪ ঘণ্টা না পেরুতেই স্বপদে বহাল

  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধিঃ

অনিয়ম,দুর্নীতি, দায়িত্বে অবহেলা, ঘুষ বাণিজ্যের অভিযোগে বদলির ২৪ ঘন্টা না পেরুতেই স্বপদে বহাল নিয়ে ফুসে উঠছে সচেতন মহল। শাস্তি মূলক বদলি হওয়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারী আখতারুজ্জামান খান চৌধুরীরর বিরুদ্ধে এমনই অভিযোগ পাওয়া গেছে। মোটা অংকের ঘুষ ও অদৃশ্য খুঁটির জোরে বদলি আদেশ স্থগিত করা নিয়ে নানা প্রশ্ন ও গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে স্বাস্থ্য বিভাগ, খুলনাঞ্চলের পরিচালক ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং- ৪৫.৪০.০০০০.০০০.০০১.১৯.০৬৫.২৬-১৮৯৮/১(৭)) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারী আখতারুজ্জামান খান চৌধুরীকে অনিয়ম ও দুর্নীতির দায়ে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছিল। কিন্তু এই প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা যেন প্রহসনে পরিণত হয়েছে। ঠিক পরের দিন অর্থাৎ ১৮ নভেম্বর রাতেই সম্পূর্ণ রহস্যজনক কারণে ওই বদলি আদেশ স্থগিত করা হয়। অভিযোগ উঠেছে, দুর্নীতিবাজ আখতারুজ্জামান প্রভাবশালী মহলের শরণাপন্ন হয়ে এবং পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেনকে মোটা অঙ্কের উৎকোচ প্রদান করে রাতারাতি এই আদেশ স্থগিত করাতে সক্ষম হয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত ১১ আগস্ট আখতারুজ্জামান খান চৌধুরীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অনলাইন বেতন-ভাতা নথি, নার্সিং কর্মকর্তাদের বেতন নথি, বিল রেজিস্টার সংরক্ষণ, সিনিয়র ও উচ্চতর স্কেল ফাইল এবং কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব দেওয়া হয়। এছাড়া প্রতি অর্থবছরে অডিট মিটআপ করার দায়িত্বও ছিল তার ওপর। কিন্তু এই গুরুদায়িত্ব পাওয়ার পরই তিনি এটিকে নিজের অবৈধ আয়ের উৎসতে পরিণত করেন। ফাইল আটকে রেখে সেবা গ্রহীতাদের হয়রানি এবং প্রতিটি পদক্ষেপে উৎকোচ আদায় ছিল তার নিত্যদিনের রুটিন। আখতারুজ্জামানের দুর্নীতির শিকড় অনেক গভীরে। এর আগে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ওয়ার্ড মাস্টার ও অফিস সহকারী হিসেবে কর্মরত থাকাকালীন রোগীদের জিম্মি করে অর্থ আদায় এবং মেডিকেল সার্টিফিকেট (এমসি) জালিয়াতির মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছিলেন। তার বিরুদ্ধে অতীতে সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর দাখিল করা এক লিখিত অভিযোগে ভুক্তভোগী বেবী নাজমীন ও মারুফা সুলতানা উল্লেখ করেছিলেন যে, ২০১৮ সালের ২৮ মে সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়ে মাথায় গুরুতর আঘাতের চিকিৎসা নেন তারা। ৩০ মে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এক্স-রে করার নির্দেশ দিলে তারা তৎকালীন অফিস সহকারী আক্তারের কাছে যান। তখন আক্তার জনৈক এক মহিলার মাধ্যমে তাদের কাছ থেকে অবৈধভাবে ৭০০ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে ৩১ মে হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার সময় আক্তার হোসেন তাদের ছাড়পত্র, স্লিপ ও প্লেটগুলো নিয়ে নেন এবং ছাড়পত্রটি কাটাকাটি করে তাদের হাতে ধরিয়ে দেন। মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে এক্স-রে রিপোর্ট ও মেডিকেল সার্টিফিকেট পাঠিয়ে দেওয়ার কথা বললেও বাস্তবে এমসি ও ছাড়পত্রের তারিখের মধ্যে মারাত্মক গরমিল সৃষ্টি করা হয় এবং ভুক্তভোগীর এক্স-রে প্লেটটি পর্যন্ত আত্মসাৎ করা হয়। সে সময় ভুক্তভোগীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, অভিযুক্ত আক্তার প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে মেডিকেল সার্টিফিকেট জালিয়াতি ও দুর্বল করার অসৎ উদ্দেশ্যে এই প্রতারণা করেছিলেন। দীর্ঘদিন ধরে সাতক্ষীরার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বহাল তবিয়তে থেকে যিনি অনিয়ম ও জালিয়াতির সাম্রাজ্য গড়ে তুলেছেন, তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা স্থগিত হয়ে যাওয়া প্রমাণ করে স্বাস্থ্য বিভাগের ভেতরে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ চক্র কতটা বেপরোয়া। স্থানীয় সচেতন মহল ও দুর্নীতিবিরোধী সচেতন নাগরিক সমাজের দাবি, একজন বিতর্কিত ও দুর্নীতিবাজ কর্মচারীকে বাঁচাতে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং ঘুষের বিনিময়ে বদলি আদেশ স্থগিত করেছেন, তাদের বিরুদ্ধেও দুদক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কঠোর তদন্ত হওয়া জরুরি। অবিলম্বে এই বদলি আদেশ স্থগিতের সিদ্ধান্ত বাতিল করে আখতারুজ্জামানকে শাস্তিমূলক কর্মস্থলে বহাল করা না হলে সাতক্ষীরার সাধারণ জনগণ ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এ বিষয়ে খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালের পরিচালকের সাথে কথা বলে তার বদলি আদেশ স্থগিত করা হয়েছে। অপর একটি প্রশ্ন ছড়িয়ে দিলে তড়িঘড়ি করে আলাপ কলটির সংযোগ বিচ্ছিন্ন করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।