1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে উপকূলীয় যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরায় জামায়াতের জনসভা নূরনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাঁশদহায় অসহায় পরিবারকে সেলাই মেশিন উপহার দিল জামায়াতে ইসলামী সাতক্ষীরা মেডিকেল কলেজের হিসাব রক্ষক দুর্নীতিবাজ আক্তারের বদলির ২৪ ঘণ্টা না পেরুতেই স্বপদে বহাল তালায় মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু শ্যামনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার, জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে পুলিশের অভিযান দুর্নীতির মাস্টার মাইন্ড কালীগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত শ্যামনগরে নূরনগর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তার আর নেই

বাঁশদহায় অসহায় পরিবারকে সেলাই মেশিন উপহার দিল জামায়াতে ইসলামী

  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বাঁশদহা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নে অসহায় একটি পরিবারের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশদহা ইউনিয়ন শাখা।

বুধবার (১৮ নভেম্বর) আসরের নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এ. টি. এম. নাজমুল হুদা। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান এবং চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলী। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও ওয়ার্ড সভাপতিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোশাররফ হোসেন বলেন, নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের জনগণের কল্যাণে কঠোর পরিশ্রম করতে হবে। জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সৎ, যোগ্য ও জনবান্ধব হতে হবে। কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী চোর-দুর্নীতিবাজদের নয়, বরং সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।

তিনি জামায়াতে ইসলামীর শহীদ নেতাদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তাঁদের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত দুর্নীতির কোনো অর্থ প্রমাণ করা সম্ভব হয়নি। এ ছাড়া আগামী ৫ ডিসেম্বর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা সফর সফল করতে জেলার সর্বস্তরের মানুষকে উপস্থিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান বলেন, উত্তম জাতি গঠন ও মানবতার কল্যাণে কাজ করা মানুষের অন্যতম দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে পারে।

অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।