নূরনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরের নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ৫ ডিসেম্বরের সাতক্ষীরা জেলা জনসভা সফল করার লক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ শেখ লিয়াকত হোসেন বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।
সময় তিনি বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এই ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নূরনগর ইউনিয়ন থেকে সর্বস্তরের নেতাকর্মী ও জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে এই জনসভা সফল করার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান, সহকারী সেক্রেটারি আশরাফুল আলম, বায়তুলমাল সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন প্রচার সম্পাদক ফারুক হোসেন এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাসানুর বান্না প্রমুখ।