1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে উপকূলীয় যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরায় জামায়াতের জনসভা নূরনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাঁশদহায় অসহায় পরিবারকে সেলাই মেশিন উপহার দিল জামায়াতে ইসলামী সাতক্ষীরা মেডিকেল কলেজের হিসাব রক্ষক দুর্নীতিবাজ আক্তারের বদলির ২৪ ঘণ্টা না পেরুতেই স্বপদে বহাল তালায় মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু শ্যামনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার, জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে পুলিশের অভিযান দুর্নীতির মাস্টার মাইন্ড কালীগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত শ্যামনগরে নূরনগর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তার আর নেই

নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য, নাশকতা ও সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সহ-সভাপতি শেখ মিলন হোসেন,ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান,বাস টার্মিনাল মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ভিআইপি শ্রমিক দলের সভাপতি শাহজাহান আলী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব ইব্রাহিম গাজী, সাতক্ষীরা সদর থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি শেখ মনি এবং ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলীসহ জেলা, সদর উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে। শ্রমজীবী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রাজপথে থেকেই প্রতিহত করা হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন। পাশাপাশি নাশকতাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।