1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সাতক্ষীরায় শীতার্তদের জন্য আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর দক্ষিণ কামার বায়সায় এমপির টিআর বরাদ্দে রাধা গোবিন্দ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন শ্যামনগরে তরুণ নেতা জিএম গোলাম মাহমুদ রাজুকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ কালিঞ্চীবাসীর যাতায়াতের একমাত্র সড়কে চরম ভোগান্তি,পাকাকরণের দাবি শ্যামনগরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজ ও আলোচনা সভা অসুস্থ জামায়াত নেতা ফয়সাল আহমেদকে দেখতে হাসপাতালে নেতৃবৃন্দ কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি ? গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ, দর্শক-অবসরপ্রাপ্ত সেনা সদস্য আহত

সাতক্ষীরায় শীতার্তদের জন্য আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আশা সংস্থা। ২০২৬ সালের শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মিসেস কাউসার আজিজের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে সংস্থাটির সাতক্ষীরা জেলা কর্তৃপক্ষ।

সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের নিকট এসব শীতবস্ত্র হস্তান্তর করা হয়। আশা-সাতক্ষীরা জেলার পক্ষ থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শীত মৌসুমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও নিম্ন আয়ের মানুষের জন্য শীত নিবারণে গরম কাপড়ের প্রয়োজনীয়তা অপরিসীম। শীতের তীব্রতা থেকে এসব মানুষকে কিছুটা স্বস্তি দিতে আশা সংস্থার এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শীতবস্ত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আশা সংস্থার সাতক্ষীরা জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: সাইফুল ইসলাম রানা,আর এম ফরিদুল ইসলামও এ বি এম পলাশ কুমার,শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন,সদর ব্রাঞ্চ ম্যানেজার আবু সাঈদ,আব্দুস সাত্তারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এ মানবিক উদ্যোগ অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। পাশাপাশি সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হবে। মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।