1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত নূরনগরের শাকির আহমেদ আর নেই শ্যামনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার মেল্লেক পাড়ায় ১০৫ বছর বয়সে হাবিবুর রহমানের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার নদী ভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত উপকূলবাসীর জীবন-জীবিকা ও পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান সাতক্ষীরায় শীতার্তদের জন্য আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর দক্ষিণ কামার বায়সায় এমপির টিআর বরাদ্দে রাধা গোবিন্দ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন শ্যামনগরে তরুণ নেতা জিএম গোলাম মাহমুদ রাজুকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল

শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত

  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

২৫ নভেম্বর’২৬ বুধবার নকশীকাঁথা ও উইক্যান বাংলাদেশ এর আয়োজনে নাগরিক প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এ্যাফয়ার্স কানাডা, ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে ১৬ দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভে-১০ ডিসে’২৬) উপলক্ষ্যে রেলী, আলোচনা সভা, ইজি বাইক ক্যাম্পেইন, সচেতনতামুলক লিফলেট বিতরণ ও নাটক অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের নারীদের অংশগ্রহণে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সকল কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে। নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা এবং নারীকে অবমূল্যায়ন করা আমাদের সমাজের অগ্রগতির পথে বড় বাধা। নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র, সমাজ এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব। নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারেন, শিক্ষা গ্রহণ করতে পারেন, কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে কাজ করতে পারেন এবং নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নির্যাতনের শিকার নারীর পাশে দাঁড়াতে হবে, অভিযোগ জানানোর ক্ষেত্রে উৎসাহ দিতে হবে এবং অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আব্দুল আহাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার, উন্নয়নকর্মী শিবানী বিশ্বাস, প্রাক্তন ইউপি সদস্য বেবী নাজনীন, শংকরকাটি মহিলা ক্লাবের সভানেত্রী সুফিয়া খাতুন, মরমী মহিলা সংগঠনের সভানেত্রী প্রতিমা রাণী মিস্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইজি বাইক ক্যাম্পেইনের মাধ্যমে শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে মাইকের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার সহ জনগণের মাঝে তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয় এবং বিকাল ৩টায় শ্যামনগর ইউনিয়নের চন্ডিপুর পুজা মন্ডপের মাঠে বিভিন্ন গ্রামের মানুষের উপস্থিতিতে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নাট্যকর্মীরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক নাটক প্রদর্শন করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।