1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সাতক্ষীরার মেল্লেক পাড়ায় ১০৫ বছর বয়সে হাবিবুর রহমানের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার নদী ভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত উপকূলবাসীর জীবন-জীবিকা ও পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান সাতক্ষীরায় শীতার্তদের জন্য আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর দক্ষিণ কামার বায়সায় এমপির টিআর বরাদ্দে রাধা গোবিন্দ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন শ্যামনগরে তরুণ নেতা জিএম গোলাম মাহমুদ রাজুকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ কালিঞ্চীবাসীর যাতায়াতের একমাত্র সড়কে চরম ভোগান্তি,পাকাকরণের দাবি শ্যামনগরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজ ও আলোচনা সভা অসুস্থ জামায়াত নেতা ফয়সাল আহমেদকে দেখতে হাসপাতালে নেতৃবৃন্দ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার

  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে শেখ আবু হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জালালপুর ইউনিয়নের দোহার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শেখ আবু হাসান ওই গ্রামের মৃত নজরুল শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, “আমরা তথ্য পেয়েছি, আবু হাসান নামে ওই যুবক ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট করছেন। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।