1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সুপেয় পানির দাবিতে কদমতলায় কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতিনিধি, শ্যামনগর:

উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে গত ২০ অক্টোবর, রবিবার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কদমতলা গ্রামে শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় একটি কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়। ডায়লগটি সকাল ১১টায় বাজার সংলগ্ন স্থানে শুরু হয়, যেখানে স্থানীয় নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

নারীরা জানান, প্রতিদিন কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয় এবং স্থানীয় লবণাক্ত পানির কারণে তাদের বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা অভিযোগ করেন, লবণাক্ত পানির ব্যবহারের ফলে জরায়ুর ক্যান্সার, চর্মরোগ এবং অকাল গর্ভপাতের মতো জটিল স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হচ্ছে।

শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এসময় বলেন, “উপকূলীয় সাতক্ষীরা অঞ্চলে সুপেয় পানির সংকট বহুদিনের। লবণাক্ততা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং অপরিকল্পিতভাবে চিংড়ি চাষের কারণে এ সংকট দিন দিন বেড়েই চলেছে। এছাড়া সরকারি পুকুরগুলো ব্যক্তিগত মালিকানায় ব্যবহার হওয়ায় সাধারণ মানুষ পানি সংগ্রহের সুযোগ পাচ্ছে না।”

তিনি আরও বলেন, “পানি বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে, সরকারি জলাধারগুলো জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে এবং বৃষ্টির পানি সংরক্ষণের জন্য জলাধার খননসহ বালি উত্তোলন বন্ধের উদ্যোগ নিতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন শরুবের সহ-সভাপতি ফুয়াদ মাহমুদ, দপ্তর সম্পাদক তানভীর, বুড়িগোয়ালিনী ইউনিয়ন টিম লিডার হৈমি মন্ডল এবং সদস্য আব্দুস সালাম, রাজীব বৈদ্য, আবু ত্বালহা, হুজাইফা রশিদ, সাগর আহম্মেদ ও মেহেদী হাসান প্রমুখ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।