1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগরের ভূরুলিয়ায় অন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

 

আবু সাইদ,শ্যামনগর::
শ্যামনগর থানার ভূরুলিয়া ইউনিয়নে ৮দলীয় অন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল ৪টায় ভূরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন ভূরুলিয়া ইউনিয়নের যুব সমাজ এবং সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক মহাসিন রেজা ও মালেশিয়া প্রবাসী ইয়াদ আলী। টুর্নামেন্টে টি পরিচালনা করেন মিহিন ও শরিফুল।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় ২নং ওয়ার্ড মেম্বর আবু জাফর ফুটবল একাদশ ও ৪নং ওয়ার্ড মেম্বার আশরাফুল ফুটবল একাদশ। ম্যাচটি নির্ধারিত সময় গোল শূন্য হয়। টাইব্রেকারে ৪নং ওয়ার্ড মেম্বার আশরাফুল ফুটবল একাদশ ৩-২ গোলে জয়লাভ করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ফ্রিজ ও স্মার্ট টিভি তুলে দেন অতিথিবৃন্দরা। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ২নং ওয়ার্ড মেম্বর আবু জাফর ফুটবল একাদশের সাদিও মানে এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৪নং ওয়ার্ড মেম্বার আশরাফুল ফুটবল একাদশের গোল রক্ষক রবিউল ইসলাম বিদ্যুৎ। সেরা দর্শকের পুরস্কার পান নূর মোহাম্মাদ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি রাশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূরুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন আলী, ইউপি সদস্য আনোয়ারুল হক, আবু জাফর, নজরুল ইসলাম, আশরাফুল আলম, মাহবুবুর রহমান মাফু সহ ফাইনাল খেলাটি উপভোগ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।