1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – হাসপাতালের প্রশংসা

  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
smart hospital

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের নেতৃত্বে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। অভিযানে সহায়তা প্রদান করেন বিজিবির কর্মকর্তাবৃন্দ।

অভিযান চলাকালে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন নথিপত্র, অনুমোদনপত্র ও লাইসেন্স যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি হাসপাতালের পরিবেশ, সেবা প্রদান পদ্ধতি ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। সঠিক কাগজপত্র, অনুমোদন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপস্থিত কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের দল উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক, বাজারের দোকানপাট ও খাবার হোটেলে অভিযান চালায়। এ সময় স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়। বাজারের বেশ কয়েকটি খাবার হোটেলকে পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য তিন দিনের সময়সীমা দেওয়া হয়। নির্ধারিত সময়ে পরিবেশের উন্নতি না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।

এ সময় শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মায়ের দোয়া হোটেল ও বাংলালিংক হোটেলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।