1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হুমকি ও স্লোগান দেওয়ার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত নূরনগরের শাকির আহমেদ আর নেই শ্যামনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার মেল্লেক পাড়ায় ১০৫ বছর বয়সে হাবিবুর রহমানের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার নদী ভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত উপকূলবাসীর জীবন-জীবিকা ও পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান সাতক্ষীরায় শীতার্তদের জন্য আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর দক্ষিণ কামার বায়সায় এমপির টিআর বরাদ্দে রাধা গোবিন্দ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

শ্যামনগরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হুমকি ও স্লোগান দেওয়ার অভিযোগ, গ্রেপ্তারের দাবি

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেজবাউল আলম মেজবার বিরুদ্ধে স্থানীয় দুই ব্যক্তিকে হুমকি ও স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার মাগরিবের আজানের পর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের সময় আটুলিয়ার ৪ নম্বর ওয়ার্ডের জামায়াত রূকন প্রার্থী ও রাবেয়া খাতুন মহিলা মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ইয়াছিন নুরী এবং আল মানার হেফজখানার পরিচালক ও জামায়াত নেতা হাফেজ নুরুল আজমকে হুমকি দেন মেজবাউল আলম মেজবা। অভিযোগ অনুযায়ী, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং ফিরলে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এ সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে রাবেয়া খাতুন মহিলা মাদ্রাসা ও আল মানার হেফজখানার সামনে স্লোগান দেন মেজবা।

পাশের মসজিদে থাকা মুসল্লি ও পথচারীরা ওই স্লোগান শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতীতেও নানাভাবে হুমকি-ধমকির ঘটনা ঘটেছে; এমন পরিস্থিতিতে দ্রুত মেজবাউল আলম মেজবাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।