1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

বিএসএফ কর্তৃক ৪ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন এবং বিজিবি কর্তৃক আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

সাদেকুল ইসলাম

বিএসএফ কর্তৃক ৪ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন এবং বিজিবি কর্তৃক আটক

সাদেকুল ইসলাম,
বিরল (দিনাজপুর)প্রতিনিধি:

২২ মে ২০২৫ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টা হতে ১ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৫/এমপি বরাবর ভারতের অভ্যন্তরে ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর সদস্যরা সীমান্ত এলাকা দিয়ে ২ জন নারী বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করলে কর্তব্যরত বিজিবি টহল দল স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করে। পরবর্তীতে রাত পৌণে ৩ টায় বিরলের ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২৮/৭-এস বরাবর ভারতের অভ্যন্তরে ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কর্তব্যরত সদস্য কর্তৃক পুনরায় ২ জন পুরুষ বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কর্তব্যরত বিজিবি টহল দল বাংলাদেশের সীমান্ত এলাকা হতে তাদেরকে আটক করে।
বিজিবি কর্তৃক প্রেরীত প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃতদের মধ্যে নড়াইল জেলার সদর থানার ডহর শেখহাটি গ্রামের বেল্লাল মোল্লা এর ছেলে মোঃ রাসেল মোল্লা (২৪) ও রিফাত মোল্লা (১৬), সাতক্ষীরা জেলার সদর থানার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী সরদার এর মেয়ে মনোয়ারা খাতুন (৬৩), যশোর জেলার শার্শা থানার বাইকোলা গ্রামের মৃত মোজাম্মেল হোসেন এর স্ত্রী মোসাঃ রূপালি খাতুন (৪৫) বলে নিশ্চিত করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কাজের সন্ধানে ইতিপূর্বে ৫-১০ বছর সময়কালে দালালের মাধ্যমে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতের গুজরাটে গমন করেছিল। আনুমানিক ১ মাস পূর্বে গুজরাট পুলিশ কর্তৃক তাদেরকে গ্রেফতার করতঃ আনুমানিক ১৫০ জনকে বিমানযোগে কলকাতায় এবং বাসযোগে বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়ে আসে। উল্লেখ্য, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতঃ সঠিক হওয়ায় তাদেরকে দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধসমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।