1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড: ৮ শিক্ষার্থীর সিট বাতিল ও সাময়িক বহিষ্কার

  • আপডেটের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় জড়িত ৮ জন শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করা হয়েছে এবং তাদের সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফজলুল হক মুসলিম হলের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইসাথে হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে অপসারণ করা হয়েছে এবং নতুন প্রভোস্ট হিসেবে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে নিয়োগ প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর দ্রুততার সঙ্গে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টায় তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে অভিযুক্ত ৮ শিক্ষার্থীর মধ্যে ৬ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন শাহ, পদার্থবিজ্ঞান বিভাগের জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া, ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসাইন সাজ্জাদ, গণিত বিভাগের আহসান উল্লাহ এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়াজিবুল আলম। বাকি দুই শিক্ষার্থী উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফিরোজ কবির ও পদার্থবিজ্ঞান বিভাগের আবদুস সামাদ পলাতক রয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।