1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে ও গাজী আল ইমরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক জি.এম খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, সিনিয়র সাংবাদিক প্রকৌশলী আফজালুর রহমান, এবং দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা হুসাইন বিন আফতাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গাজীপুরে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ভিডিও ধারণের অপরাধে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য এক গভীর হুমকি। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তারা আরও বলেন, “শ্যামনগরের সাংবাদিক সমাজ চাঁদাবাজি, দুর্নীতি ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আমরা এই ঘটনার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত সোচ্চার থাকবো।”
মানববন্ধনে শ্যামনগরের বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। ব্যানার ও প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।