1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াতের উপজেলা আমির পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত

ডিএনএ বায়োল্যাব এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজিজুল হক নাজমুল স্টাফ রিপোর্টার

ঢাকার প্রাণকেন্দ্রে পান্থপথ এ অবস্থিত ডিএনএ বায়োল্যাব লিমিটেডের বর্ষ পূর্তি উপলক্ষে নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সময় ১০ ঘটিকায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালেহ আহম্মেদ এর  সভাপতিত্বে কেক কাটা আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনএ বায়োল্যাব সকল director, শেয়ার হোল্ডার, কনসালটেন্ট, সাইন্টিফিক অফিসার, টেকনোলজিস্ট, মার্কেটিং সহ সকল কর্মচারী বৃন্দ। ডিএনএ বায়োল্যাব এর চেয়ারম্যান সালেহ আহম্মেদ বলেন ল্যাবের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে একটু একটু করে সামনে এগিয়ে নিয়েছেন তাঁদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

ডিএনএ বায়োল্যাবের ব্যবস্থাপনা পরিচালক গোবিন্দ চন্দ্র ঘোষ বলেন সকলের  সহযোগীতা ও অনুপ্রেরণা এত লম্বা পথ পাড়ি দিতে আমাদের সাহস জুগিয়েছে। তিনি সকল কর্মচারীদের প্রতি ভালোবাসা রেখে বলেন আগামীতে যেন আমরা আরো ভালো করতে পারি সেভাবে সকলকে কাজ করতে হবে। মনে রাখবেন এটা সেবামূলক প্রতিষ্ঠান সেবাই আমাদের মূল লক্ষ।

ডিএনএ বায়োল্যাব এর ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেন প্রতিঁষ্ঠানটি যেন  এভাবেই সামনে এগিয়ে যেতে পারে এবং আরও বড় পরিসরে ভবিষ্যতে সেবাদান কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই দোয়া ও সহযোগিতা কামনা করেন  তিনি। নুরে আলম সম্রাট (ডিরেক্টর) তিনি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন আপনারই এই প্রতিষ্ঠানের প্রান আপনারা আছেন বলেই আজ প্রতিষ্ঠানটি এত লম্বা পথ পড়ি দিচ্ছে তবে মনে রাখবেন সেবাই মূল লক্ষ।

প্রতিষ্ঠান এর সকল কর্মচারীদের পারফরমেন্স এর উপর পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।