1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

দেবহাটার পারুলিয়া যুব বিভাগের উদ্যোগে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ৮ দলীয় নকআউট আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৭:৩০টায় পারুলিয়া গরু হাট ফুটবল মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনালে পারুলিয়া ৩নং ওয়ার্ড ফুটবল একাদশ ৬নং ওয়ার্ড ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের গোলরক্ষক মহিউদ্দিন ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবু ইউসুফ, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম মিলন, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি ইয়াসির আরাফাত লিপু প্রমুখ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।