1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে ভ্যান চোরসহ গ্রেপ্তার-৩ শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১ আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে জমি বিরোধের জেরে হামলা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আশাশুনি ওসির সঙ্গে বড়দল জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা জামায়াতের আয়োজনে দিনব্যাপী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুরে এ সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কালিগঞ্জ, শ্যামনগর, আশাশুনি ও দেবহাটা উপজেলার ৪০টি ইউনিয়নের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা অঞ্চলের টিম সদস্য এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাঃ রবিউল বাশার।

সমাবেশ ও শিক্ষা বৈঠক পরিচালনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

দিনব্যাপী এ আয়োজনে দারসুল কুরআন, সংগঠন পরিচালনার পদ্ধতি, জনশক্তির নিষ্ক্রিয়তা, সাংগঠনিক সমস্যা চিহ্নিতকরণ ও তা প্রতিকারের উপায় এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, দায়িত্বশীলদের ভূমিকা আরও কার্যকর করা এবং সাংগঠনিক কার্যক্রমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।