1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
*সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদিয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ* কথায় নয় কাজে প্রমাণ দিতে চাই মৌমি কুইন সাথী আশাশুনিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল। ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নিন্দা সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আট মুন্সিগঞ্জে স্বচ্ছতা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিতে চান আব্দুল মজিদ ইউপি সদস্যের অভিজ্ঞতা নিয়ে আটুলিয়ায় চেয়ারম্যান পদে লড়বেন সৈয়দ কামাল রমজাননগরে সুপেয় পানি সংকট নিরসন ও রাস্তা-ঘাটের উন্নয়নে অগ্রাধিকার দিতে চান আবির হাসান পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

*সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদিয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ*

  • আপডেটের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

*সাতক্ষীরা প্রতিনিধি:*

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি (ভাদলি) গ্রামে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইদের পৈত্রিক সম্পত্তি আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

জানা যায়, ভাদিয়ালি গ্রামের মৃত আলহাজ্ব আব্দুর রহমান এর ৫ ছেলে ও ১ মেয়ে। ছেলেরা হলেন আব্দুল মাজেদ, মোঃ আব্দুল হামিদ, আব্দুর রহিম, আব্দুল জলিল ও আব্দুল মোমিন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই পরিবারে মায়ের নামীয় সম্পত্তি রয়েছে সাড়ে ৪৪ বিঘা এবং ৫ ভাইয়ের নামীয় সম্পত্তি রয়েছে সাড়ে ৩৭ বিঘা।

অভিযোগে ভুক্তভোগী ছোট ভাই আব্দুল জলিল জানান, তিনি ও তার আরেক ছোট ভাই দীর্ঘদিন বাইরে থাকার সুযোগে বড় ভাইরা ৯০-এর রেকর্ডে কৌশলে অর্ধেকেরও বেশি সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। এতে তিনি তার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছেন।

ভুক্তভোগী আব্দুল জলিল তার পৈত্রিক সম্পত্তি সমানভাবে ৫ ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার ন্যায্য সম্পত্তি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে এলাকার স্থানীয়রা জানান, বিষয়টি দীর্ঘদিনের এবং তারা চান একটি সুষ্ঠু সমাধান হোক যাতে কোনো ভাই বঞ্চিত না হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।