1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ *সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদিয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ* কথায় নয় কাজে প্রমাণ দিতে চাই মৌমি কুইন সাথী আশাশুনিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল। ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নিন্দা সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আট মুন্সিগঞ্জে স্বচ্ছতা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিতে চান আব্দুল মজিদ ইউপি সদস্যের অভিজ্ঞতা নিয়ে আটুলিয়ায় চেয়ারম্যান পদে লড়বেন সৈয়দ কামাল রমজাননগরে সুপেয় পানি সংকট নিরসন ও রাস্তা-ঘাটের উন্নয়নে অগ্রাধিকার দিতে চান আবির হাসান

জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়ক উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে চলমান এসব কাজের অগ্রগতি দেখতে তিনি বিভিন্ন এলাকায় ছুটে যান। এ সময় সংসদ সদস্যকে বিভিন্ন সড়কে হেঁটে হেঁটে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে দেখা যায়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে কাজের মান ও বাস্তবায়নের বিষয়ে খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন।

পরিদর্শনকালে তিনি চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর থেকে সোনাবাড়িয়া পর্যন্ত সড়কের উন্নয়নকাজ, সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর সড়ক, কেরালকাতা ইউনিয়নের বেলতলা থেকে সিংগা বাজার সড়ক এবং কুশোডাঙ্গা ইউনিয়নের শিবানন্দকাটি থেকে কুশোডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত চলমান সড়ক উন্নয়নকাজ ঘুরে দেখেন।

এসব সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে এবং শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রকৌশলী মোশারফ হুসাইন, জামায়াত নেতা মাওলানা কুরবান আলী, জাহিদ হাসান, আব্দুর রকিব, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু রায়হানসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।