1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াতের উপজেলা আমির পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত

গাবুরা ইউনিয়নে ৪০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

আব্দুস সালাম, শ্যামনগরঃ

১৪ অক্টোবর (সোমবার) শ্যামনগরের গাবুরা ইউনিয়নে খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে রিভারইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডিও) এর উদ্যোগে ৪০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সকাল ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাগ খাতা, কলমসহ শিক্ষার নিত্যপ্রয়োজনীয় উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম বলেন, “এই ধরনের শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সুতরাং আমি তাদেরকে আহ্বান জানাই, তারা যেন লেখাপড়ার দিকে পূর্ণ মনোযোগ দেয় এবং নিজেদেরকে দক্ষ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তোলে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, গাবুরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দিদারুল আলম, সাঈদী হাসান বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা শিক্ষার গুরুত্ব ও এর ভূমিকার ওপর জোর দিয়ে শিক্ষার্থীদের স্বপ্নপূরণের দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে রিভারইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি জনাব মাসুম বিল্লাহ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের বিশ্ব প্রতিযোগিতামূলক, যেখানে টিকে থাকতে হলে মেধার বিকাশ অপরিহার্য। শিক্ষার্থীদের হাতে এ ধরনের উপকরণ তুলে দেওয়া তাদের মেধার বিকাশে সহায়ক হবে। আমরা চাই, তারা নিজেদের প্রতিভাকে আরও বিকশিত করুক এবং ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব সালাউদ্দিন শান্নু এবং পুরো আয়োজনটি ব্যবস্থাপনা করে গাবুরা খান বাড়ি যুব সমাজ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।