1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে নূরনগর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তার আর নেই শ্যামনগরে ব্যবসায়িক বিরোধে হামলা, হাসপাতালে যুবক মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

শ্যামনগরে ব্যবসায়িক বিরোধে হামলা, হাসপাতালে যুবক

  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে ব্যবসায়িক বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল খালেক (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে শ্যামনগর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজন।

ঘটনাটি ঘটেছে গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাঁড়াখালী এলাকায়। এ ঘটনায় ১৫ নভেম্বর শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও হরিণা নার্সিং পয়েন্টের স্বত্বাধিকারী মো. আবু ইছা (২৪)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়িক বিরোধের জেরে আগে থেকেই অভিযুক্তদের সঙ্গে আবু ইছার বিরোধ চলে আসছিল। ঘটনার দিন কয়েকজন ক্রেতা নার্সিং পয়েন্টে এলে অভিযুক্তরা তাদের বিভিন্ন কথায় উসকানি দেন। এ সময় আবু ইছা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তার ভাই আব্দুল খালেক ঘটনাস্থলে এলে অভিযুক্তদের একজন তার ওপর হামলা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে সম্প্রতি পাইলস ও ফিস্টুলা অপারেশন করা আব্দুল খালেকের অপারেশনের স্থানে আঘাত লাগে। পরে তিনি মাটিতে পড়ে যান।

অভিযোগে আরও বলা হয়, আহতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত শ্যামনগর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভিযোগে মোস্তাফিজুর রহমান (৪৫), আব্দুল করিম (৪০), ফজলুর রহমান (২৮) ও আব্দুর রাজ্জাকের (২৩) নাম উল্লেখ করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ঘটনাটির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।