1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি

  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার গফুর সাহেবের ব্রিজের পাশে ‘আইল থেকে আন্তালিয়া ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে কৃষক, নারী কৃষক, জেলে ও তরুণসহ প্রায় ৭০ জন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

নারী নেত্রী ফাতেমা বেগমের সভাপতিত্বে এবং স্বদেশের নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন নদী ও বন পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নারী নেত্রী মলুদা বেগম, নারী কৃষক কেয়া ঢালী, মনিরা দাস, সোনিয়া খাতুন ও বাচ্চু। এ সময় স্বদেশের প্যারালিগাল শরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম, কর্মসূচি সংগঠক তাহমিনাসহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষক জলবায়ু সংকট তৈরি করেননি, অথচ এর ভয়াবহ ভার তাদেরই সবচেয়ে বেশি বইতে হচ্ছে। উন্নত দেশগুলোর কাছ থেকে কোনো শর্তযুক্ত বিনিয়োগ বা ঋণ নয়, বরং ন্যায্য ক্ষতিপূরণ হিসেবে অনুদান দিতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের স্থায়ী ঠিকানা, নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কর্মসংস্থান এবং সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

আয়োজকরা কপ-৩১ সম্মেলনের প্রথম সপ্তাহের অগ্রগতিকে কৃষকের জন্য হতাশাজনক উল্লেখ করে বলেন, উন্নত দেশগুলোর জলবায়ু অর্থের প্রতিশ্রুতি ৭১ শতাংশ কমে গেছে এবং সম্মেলনে বাংলাদেশের জন্য ঘোষিত ৩ কোটি ডলার অনুদান দেশের বার্ষিক জলবায়ু-ক্ষতির (১ হাজার ৫২০ কোটি ডলার) তুলনায় মাত্র ০.২ শতাংশ, যা অত্যন্ত অপ্রতুল।

কপ-৩১ নেতৃবৃন্দ ও সরকারের প্রতি প্রধান দাবি ও প্রস্তাবনা স্বল্পোন্নত দেশের অভিযোজন অর্থ পুরোপুরি অনুদানভিত্তিক করা এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের সরাসরি সহায়তা দেওয়া। খাদ্য ও কৃষির জন্য অন্তত পাঁচ বছরের স্থায়ী অর্থায়ন কর্মসূচি গ্রহণ এবং কার্বন বাজারের বদলে কৃষিপ্রতিবেশকে সমাধান হিসেবে স্বীকৃতি দেওয়া। জলবায়ু-দুর্যোগে বিপর্যস্ত দেশের অন্যায্য বিদেশি ঋণ বাতিল করা এবং নারী কৃষকের স্বীকৃতি ও বাস্তুচ্যুতদের পুনর্বাসন নিশ্চিত করা।

বাংলাদেশ সরকারের প্রতি সম্মেলনের বাকি দিনগুলোতে সক্রিয় ভূমিকা রাখা, ৩ কোটি ডলার অনুদানের স্বচ্ছতা প্রকাশ, সার উৎপাদনে গ্যাস বরাদ্দে অগ্রাধিকার এবং কৃষক কার্ড ও শস্যবিমায় বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন ও জেলেদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।

উল্লেখ্য, দেশের ৩০টি নাগরিক সংগঠনের যৌথ উদ্যোগে ‘জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়; খাদ্য নিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত কর’ স্লোগানকে সামনে রেখে ১৫টি জেলায় এই প্রচারাভিযান পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।