1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ (Global Climate Strike) কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তরুণ জলবায়ু কর্মীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিডো সাতক্ষীরা ও
অ্যাক্টিভিস্টা (Activista) এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ (Global Platform Bangladesh)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ‘ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু রেজিলিয়েন্স—নো ফিউচার উইদাউট নেচার’ এবং ‘#FossilFreeFuture’ স্লোগানকে সামনে রেখে নানা দাবি তুলে ধরা হয়।
সিডো সাতক্ষীরার নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, যুব সদস্য মাসুদ রানা, হৃদয় মন্ডল, আরাফাত হোসেন, ময়না, সিহাব সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সংগঠনের যুবনেত্রীবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— ‘সুন্দর পণ্য নয়, সুন্দর পরিবেশ দিন’, ‘আমাদের কান্না শুনতে কি পাও না?’, ‘পরিবেশ ধ্বংসকারী কয়লা বিদ্যুৎ চাই না’, ‘বেঁচে থাকার অধিকার চাই, প্রজন্ম বাঁচাও’, এবং ‘যুদ্ধ নয় শান্তি চাই’। এছাড়া ইংরেজিতে লেখা প্ল্যাকার্ডগুলোতে ‘Save nature, Save future’, ‘Save environment, Save Generations’, ‘Stop killing the nature’ ও ‘No more empty promises’-এর মতো বার্তা দেখা যায়।
হ্যান্ডমাইকে বক্তব্য দেওয়ার সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তাঁরা অবিলম্বে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ পরিবেশের জন্য ক্ষতিকর সব প্রকল্প বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানোর দাবি জানান। পাশাপাশি বিশ্বনেতাদের ফাঁকা বুলি না দিয়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তরুণ কর্মীরা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা ইয়ুথ সভাপতি রিপন হোসেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।