1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরা জেলা, শ্যামনগর উপজেলার নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে নৌপুলিশের অভিযানে জব্দ হওয়া তাস আগুনে পুড়িয়ে বিনষ্টের সময় আহাদ নামে ৪ বছরের এক শিশু দগ্ধ হয়েছে। মানচিত্রদেখুন

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলাউদ্দিন মার্কেটে সবসময় মাদক ও জুয়ার আসর বসে। খবর পেয়ে বুড়িগোয়ালিনী নৌথানার একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের পর ঘটনাস্থল থেকে তাস, বসার পলিথিন ও বস্তা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দকৃত মালামাল পুড়িয়ে দেয় পুলিশ।

কিন্তু আগুন পুরোপুরি না নিভিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পরে বাচ্চারা ওই স্থানে খেলা করতে গিয়ে লাঠি দিয়ে আগুন খোঁচাতে থাকে। একপর্যায়ে লাঠির মাথায় থাকা পলিথিনসহ কাগজ আহাদের বাম হাতে জড়িয়ে যায়। এতে শিশুটির হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলিউজ্জামান আকবর জানান, অভিযান শেষে আগুন নিভিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। কিন্তু বাচ্চারা খোঁচাখুঁচি করার ফলে এই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।