1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ

  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে মাদকের কুফলসহ বাল্যবিবাহ ও ইভটিজিং নিয়ে শিক্ষার্থীদের সচেতনতার উদ্যোগ নিয়েছে পুলিশ। যার অংশ হিসেবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় পরির্দন করেছেন। এসময় শিক্ষকদের উপস্থিতিতে সমাজে মাদকের কুফল নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের কাছে গুরুত্বপুর্ন বার্তা পৌছান। উপ-পরিদর্শক সনজিত ও প্রধান শিক্ষক শামিম হোসেনসহ অপরাপর শিক্ষক ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়া শেষে তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে আদর্শ দেশ ও সমাজ গঠনের অঙ্গীকারে শপথ বাক্য পাঠ করেন।
শ্যামনগর অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান মাদক এমন বিষ যা একটি সমাজ নয় একটি প্রজম্মকে ধ্বংস করে দিতে পারে। মাদকের কারণে সমাজে যেমন অনাচার বৃদ্ধি পাচ্ছে তেমনী পারিবারিক সম্পর্ক ফিঁকে হয়ে যাচ্ছে। তিনি আরও জানান বাল্যবিয়ের কারনে অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা মা হয়ে পড়ছে। যার ফলে কৌশরের স্বাদ গ্রহন করতে না পেরে একদিকে সে যেমন বুড়িয়ে যাচ্ছে, তেমনী ডিভোর্স এর হার বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হয়া ছাড়াও সচেতনতার অভাবে ঐসব দম্পতি অপুষ্টিতে ভোগা সন্তান জম্ম দিচ্ছে। এসব বিষয়ে শিশুদের মধ্যে সচেতনতার বীজ বপনের চেষ্টা করছেন তিনি। পাশাপাশি পথেঘাটে যেন কেউ কোন মেয়েকে উত্যক্ত না করে এবং কেউ এমন পরিস্থিতির শিকার হলে যেন পুলিশকে নির্ভয়ে জানায় সেসব বিষয়ে শিক্ষার্থীদের বার্তা দেয়া হয়েছে। তিনি আরও বলেন শিশুরা আগামীর ভবিষ্যত। তাই ভবিষ্যত প্রজম্ম যেন মাদক ও বাল্যবিয়ের অভিষাপমুক্ত সমাজ গড়তে পারে সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের বার্তা পৌছে দিচ্ছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।