সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেক পাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি মরহুম হাবিবুর রহমানের (১০৫) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আসর নামাজের পর মেল্লেক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।
সমাবেশে আরও বক্তব্য দেন মৌলভী আব্দুর রশিদ, মাওলানা ইকবাল হোসেন, ফিংড়ি মুজিদিয়া সিরিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ এবং সাবেক চেয়ারম্যান স. ম. শহিদুল ইসলাম। পারিবারিক পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের বড় ছেলে রওশন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, সদর উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাওলানা আনিসুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মহিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানাজার নামাজে ইমামতি করেন জাহানাবাজ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওলানা ওসমান গনি। পরে মরহুমকে তাঁর বাবা-মায়ের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।