1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াতের উপজেলা আমির পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

 

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারীর কিশোরগঞ্জে ভমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তার ভাই ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি এলাকায়। কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুল মিয়া অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে বালু উত্তোলন করছে। স্ানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় পাশের কৃষি জমি ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। অপরদিকে বোমা মেশিনের বিকটশব্দে পরিবেশ বিরূপ প্রভাব পড়ছে। পুকুরের ভূগর্ভস্ থেকে বালু উত্তোলন করায় পার্শ্ববর্তী আবাদী জমি ও গাছপালা হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী বলেন, নাজমুলের আপন বড় ভাই মামুনুর রশিদ ভূমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা (প্রধান সহকারী)। হয়ত তিনি সেই ক্ষমতার জোড়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।

গণমাধ্যমকর্মীদের উপস্িিতি টের পেয়ে বাসা থেকে সরে যাওয়ায় নাজমুলের বক্তব্য পাওয়া যায়নি। তবে সেই সময় কথা হয় নাজমুলের বড় ভাই কিশোরগঞ্জ ভূমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদের সাথে তিনি বলেন, আমার ছোট ভাই বাড়ী তৈরী করছে সেখানে অনেক বালুর প্রয়োজন। বালু উত্তোলনের বিষয়টি আমি এসিল্যান্ড স্যারকে মৌখিকভাবে অবগত করেছি। সহকারী কমিশনার (ভূমি) লিখিত অনুমতি দিয়েছেন কি’না জানতে চাইলে এই প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পারেন নি।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন, আমার স্টাফ আমাকে মৌখিকভাবে বালু উত্তোলনের বিষটি জানিয়েছিল তবে আমি অনুমতি দেইনি। তবুও যদি বালু উত্তোলন করে থাকে আমরা প্রয়োজনীয় ব্যবস্া নিব।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।