1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে বারসিকের উদ্যোগে সাইবার নিরাপত্তা কর্মশালা

  • আপডেটের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
বারসিক

স্টাফ রিপোর্টার, শ্যামনগরঃ

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে তুলতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে বেসরকারি গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান বারসিক। শনিবার (৩০ আগস্ট) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। প্রধান অতিথি ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির মোল্লা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক। তিনি অংশগ্রহণকারীদের সাইবার ঝুঁকি, প্রতিরোধ কৌশল ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন। কর্মশালাটি সঞ্চালনা করেন বারসিকের যুব সংগঠক স. ম. ওসমান গনী সোহাগ।

২০০১ সাল থেকে উপকূলীয় শ্যামনগর জনপদে স্থানীয় প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, কৃষিপ্রাণবৈচিত্র্য সম্প্রসারণ এবং লোকায়ত জ্ঞানের ভিত্তিতে গবেষণা চালিয়ে আসছে বারসিক। পাশাপাশি জলবায়ু সুরক্ষা ও সামাজিক সচেতনতায় যুব সমাজকে সম্পৃক্ত করতে মাঠপর্যায়ে নানা কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

কর্মশালায় শ্যামনগরের ২৫টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা সাইবার নিরাপত্তার মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি কিভাবে নিজ সংগঠন, সমাজ ও জাতীয় পর্যায়ে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে পারেন, তা শিখেছেন।

আয়োজকরা জানান, প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করা সময়ের দাবি। ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন ও ডিজিটাল ডিভাইসকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে সাইবার নিরাপত্তা জ্ঞান অপরিহার্য।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উৎসর্গ সোসাইটির গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সাইফুদ্দিন সিদ্দিক, সিডিও’র মো. হাফিজ, শরুব ইয়ুথ টিমের জান্নাতুল নাঈম, নিরাপদ উপকূল চাই আন্দোলনের মোমিনুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের আব্দুল আলিম, এসএসএসটির সাইদুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের নুর নহার পারভীন, নকীপুর পাইলট স্কুলের শিক্ষার্থী আনিকা তাবাসসুম প্রমুখ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।