1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াতের উপজেলা আমির পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জে জমি দখলের চেষ্টা মামলায় ৫ আসামী কারাগারে

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি:

 

নীলফামারীতে এক ব্যাক্তির জমি দখলের চেষ্টা মামলায় ৫ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ ঘটনায় প্রধান আসামী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম পলাতক রয়েছে।

 

বুধবার( ১৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ আমলী আদালতের বিচারক আশিকুর রহমান এ আদেশ দেয়।

 

আসামিরা হলেন-নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া পাটোয়ারী পাড়ার ছকমাল হোসেনের ছেলে ইলিয়াস হোসেন (৪৫),মৃত মহদ্দি মামুদের ছেলে আলম ভরসা(৫০), বাসান উদ্দিনের ছেলে নজু ইসলাম( ৪০),মৃত রফিকুল ইসলামের ছেলে শুভ (২০) ও আমজাদ হোসেনের ছেলে সাজু (৪৮) কে কারাগারে পাঠিয়েছে আদালত। এ মামলার প্রধান আসামী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম পলাতক আছেন।

 

মামলা সূত্রে জানা যায়, গত বছরে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মামলার বাদী রিপনের কাছে জমি বিক্রি করেন।পরে তিনি সেই জমিতে গেলে তাকে জমি দখল বুঝিয়ে না দিয়ে রশিদুল ইসলাম জমি দখল করে বদীকে মারধর করে। পরে তিনি আদালতে মামলা দায়ের করেন।

 

বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট এম মাসুদ চৌধুরী বলেন, জমি বিক্রি করে দখল না দিয়ে উল্টো তারা মামলার বাদী রিপনকে মারধর করেছে। পরে তিনি বাদী হয়ে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলার পাচ আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।