1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

দীর্ঘ ১৭ বছর পর নুরনগরে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

আবু হাসান, নুরনগর:

নুরনগর নতুন মাছের সেটে শুক্রবার বিকাল ৩টায় দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নুরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নুরনগর ইউনিয়ন জামায়াতের আমির ডা: রুহুল আমিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি আশরাফুল আলমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলার আমির মাওলানা আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির সহকারী অধ্যাপক এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, অফিস সেক্রেটারি মাওলানা মহাসিন আলম, সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ এবং যুব জামায়াতের শ্যামনগর উপজেলার সভাপতি সাঈদী হাসান বুলবুল।

নুরনগর ইউনিয়নের নায়েবে আমির মজিবুর রহমান, সেক্রেটারি লিয়াকত হোসেন বাবু এবং বাইতুল মাল সম্পাদক আবুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী নজরুল ইসলাম ও সেক্রেটারি নুর আলম। যুব জামায়াতের সহ-সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান এবং প্রচার সম্পাদক রাশিদুল ইসলামও অনুষ্ঠানে অংশ নেন।

ছাত্রশিবিরের শ্যামনগর উপজেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুস সামাদ, ক্রীড়া ও স্কুল-মাদ্রাসা-কলেজ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, নুরনগর ইউনিয়ন শাখার ছাত্র শিবির সভাপতি হক সাহেবসহ ৪ নম্বর নুরনগর ইউনিয়নের জামায়াত ও শিবিরের সকল ওয়ার্ডের নেতা-কর্মীরা এই সমাবেশে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর নুরনগরে এ ধরনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হলো, যা স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।