1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াতের উপজেলা আমির পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত

শ্যামনগর ঠিকাদার সমিতির কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়ক কমিটি

  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আব্দুস সালাম, শ্যামনগর:

শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির গত সাত বছরের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর বেলা ১১টায় শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির অফিসে অনুষ্ঠিত সভায় বর্তমান কমিটির সভাপতি ঠিকাদার জাবের হোসেন নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। সভায় বিগত সাত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের পর, উপস্থিত ঠিকাদারদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

হাত উত্তোলনের মাধ্যমে আহ্বায়ক নির্বাচিত হন ঠিকাদার অ্যাডভোকেট আশিক ইলাহী মুন্না। তাঁর সাথে চার সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হন ঠিকাদার মোহাম্মদ ইকরামুল কবির, আব্দুল কাদের, আলমগীর হোসেন ও ফারুক হোসেন।

আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর অ্যাডভোকেট আশিক ইলাহী মুন্না শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি ঠিকাদারদের সব ধরনের সুবিধা ও অসুবিধার দেখভাল করার আশ্বাস দেন এবং দ্রুত সংবিধান অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।

সভায় বক্তব্য রাখেন ঠিকাদার আবুল বাশার, একরামুল কবির, আব্দুল হামিদসহ অন্যান্যরা। ঠিকাদারদের মধ্যে থেকে জানা যায়, তিন বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও গত সাত বছর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নতুন আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় ঠিকাদারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, এবং সমিতি তার প্রাণ ফিরে পেয়েছে বলে তারা জানান।

অ্যাডভোকেট আশিক ইলাহী মুন্নার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।