1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোংলায় কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার টিকাদান ২৪ অক্টোবর

  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতিনিধি, বাগেরহাট:

মোংলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন। সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে মোংলায় ১৮ দিনব্যাপী এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হবে। স্কুল ও কমিউনিটি পর্যায়ে ৫ম থেকে ৯ম শ্রেণীর ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা দেয়া হবে। কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন”।

সভায় ডা. মো. শাহিন জানান, “আজকের কিশোরী আগামী দিনের মা। তাদের সুস্বাস্থ্যের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। বৈশ্বিকভাবে নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার আক্রান্ত হওয়ার হার চতুর্থ, তবে বাংলাদেশে এটি দ্বিতীয় অবস্থানে। ২০২০ সালের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে ৬ লাখের বেশি নারী এই ক্যান্সারে আক্রান্ত হন এবং তাদের মধ্যে প্রায় ৩ লাখের মৃত্যু ঘটে। এর ৯০ ভাগের বেশি মৃত্যুই ঘটে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে।”

আগামী ২৪ অক্টোবর থেকে দেশের ৭টি বিভাগে একযোগে শুরু হবে এইচপিভি টিকা প্রদান কার্যক্রম। মোংলায় এ কর্মসূচির আওতায় ৬ হাজার ৮৫৩ জন কিশোরী ওয়ানলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণের সুযোগ পাবেন। এ কার্যক্রমে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। যুক্তরাজ্যের একটি কোম্পানি এই টিকা সরবরাহ করছে, যার বাজারমূল্য ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা হলেও সরকার বিনামূল্যে তা প্রদান করবে।

সভায় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবকুমার পাল, মেডিকেল অফিসার ডা. মোহাইমেন ইবনে মোস্তাফিজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আফসানা নাইমা হাসান, ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট সুব্রত মন্ডল, ওসি (তদন্ত) প্রভাষ মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।