1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: আমেরিকার নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর আওয়ামীলীগ কতৃক হামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মুজিবর রহমানের নেতৃত্বে শ্যামনগর স্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষকে অবৈধভাবে দমন-পীড়ন ও স্বৈরাচারী শাসনের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে জুলুম-নির্যাতন চালানো হয়েছে। গণআন্দোলনের মুখে তারা দেশ থেকে বিতাড়িত হলেও এখনো বিদেশের মাটিতে অপতৎপরতা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

প্রধান সমন্বয়কারী মুজিবর রহমান তার বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী মাহমুদ, মোখলেছুর রহমান, মেহেদী হাসান, ফারুক হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।