1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

দেবহাটায় জামায়াতের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ৮ দলীয় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় গাজীরহাট দেবীশহর ফুটবল মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও যুব বিভাগের উপজেলা সভাপতি এইচ এম ইমদাদুল হক। সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রশিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুব আলম, সহ-সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী রবিউল ইসলাম, সহ-সেক্রেটারী শেখ রফিক হাসান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, ইউনিয়ন টিম সদস্য এহসানুল হক, যুব বিভাগের ইউনিয়ন সহ-সভাপতি খাইরুল ইসলাম, এবং সেক্রেটারী খালিদ মাহমুদ প্রমুখ।

ফাইনাল খেলায় ৪নং ওয়ার্ড একাদশ এবং ২নং ওয়ার্ড একাদশ অংশ নেয়। উত্তেজনাপূর্ণ খেলায় ২নং ওয়ার্ড টাইব্রেকারে ৩-১ গোলে ৪নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ৫নং ওয়ার্ডের সাব্বির হোসেন, ম্যান অব দ্য ম্যাচ হন ৪নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুন এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পান ২নং ওয়ার্ডের আব্দুস সালাম।

উপস্থিত অতিথিরা টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদকসহ নানা সামাজিক অপকর্ম থেকে দূরে রাখবে এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।